তুষার আহমেদ মহাম্মদপুর, মাগুরা প্রতিনিধি
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কর্মক্ষমতা ভিত্তিক অনুদান প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
২১ জুলাই বুধবার দুপুরে উপজেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে মোহাম্মদপুরের সকল স্কুল কলেজ পর্যায়ের কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম, সহকারী পরিচালক ডিএনসি স্কিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোছাঃ শাহিনুর আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মহাম্মদপুর, মাগুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী শফিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, (অতি,দা) মহাম্মদপুর, মাগুরা। কিশোর কুমার দাস, সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস, মাগুরা। এছাড়াও বক্তব্য রাখেন মোঃ নুর আহমেদ, আমিরে জামাত মহম্মদপুর উপজেলা শাখা। এ কে এম নাসিরুল ইসলাম প্রধান শিক্ষক সরকারি আর,এস,কে,এইচ ইনস্টিটিউশন, মহাম্মদপুর, মাগুর। মোঃ ইউনুস আলী সরদার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী সালিমা হক মহিলা কলেজ মোহাম্মদপুর মাগুরা। অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এজি ফাজিল মাদ্রাসা নোহাটা, মোহাম্মদপুর।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান গন ও অভিভাবকবৃন্দ, ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিগণ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মহিদুল ইসলাম পরিসংখ্যান অফিসার, মহাম্মদপুর, মাগুর।



