৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
khober-Alo-bg-image-png.2

তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে চলমান রাজনৈতিক টানাপোড়েনে অবসান হলো। নানা চড়াই উ”রাই পার হয়ে টিভিকে ১১৮ বিধায়ক জোগাড় নিশ্চিত করে। এরপরই চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানায় দলটি।  

 

এশিয়া নিউজ ইন্টারন্যাশনালে এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৮ মে)  রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছ থেকে সরকার গঠনের জন্য সবুজ সংকেত দেওয়া হয়।

গেল বুধ ও বৃহস্পতিবার টানা দুই দিন পরপর দুজনের সাক্ষাৎ হয়েছিল। 

উভয়বারই আরলেকার সরকার গঠনের জন্য বিজয়ের দাবি নাকচ করে দেন। কারণ সরকার গঠনে বিধানসভায় টিভিকের প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ছিল না। 

এনডিটিভি জানিয়েছে, সর্বোচ্চ পর্যায়ের আলোচনার পর দুজন করে বিধায়ক থাকা তিনটি দল টিভিকে-কে সমর্থন জানিয়েছে। তারা আগে ডিএমকের মিত্র ছিল।

এতে ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান নিজেই মন্ত্রিসভায় যোগ দিতে পারেন বলে অসমর্থিত সূত্র দাবি করেছে। 

সেই সঙ্গে কংগ্রেসও দুটি মন্ত্রী পদ আশা করছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

archive-post-img2