নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে সুদীপা এই দুঃসহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন।তিনি জানান, ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য অ্যাপ ক্যাব ব্যবহার করেছিলেন।কলকাতার বন্ডেল রোড থেকে নিজের দোকান থেকে ক্যাবে চড়ে নিউটাউনে দাদার বাড়িতে যাচ্ছিলেন তিনি। গাড়িতে থাকাকালীন মাঝপথে চালককে একটি মিষ্টির দোকানে মাত্র পাঁচ মিনিটের জন্য দাঁড়ানোর অনুরোধ করেন সুদীপা। আর এই সামান্য অনুরোধেই শুরু হয়ে যায় বিপত্তি।
অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, পাঁচ মিনিটের জন্য দোকানে দাঁড়াতে বলায় অ্যাপ ক্যাব চালক তাকে আরো একটি ‘স্টপ’ যোগ করার কথা বলেন। সুদীপা প্রথমে রাজি হলেও পরে ভাবেন, মাত্র পাঁচ মিনিটের জন্য অতিরিক্ত স্টপ যুক্ত করবেন কেন? এরপরেই মূলত সমস্যা শুরু হয়।



