ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা: ডিএমপি কমিশনার

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঢাকায় আরও চারটি নতুন থানা এবং কয়েকটি পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার দুপুরে রাজধানীর খিলক্ষেতে তিনশ’ ফুট এলাকায় ‘পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি–১’-এ নতুন খিলক্ষেত পুলিশ ফাঁড়ির উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এই পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে […]
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ১৪ পদের মধ্যে ১৩টিতেই জয়লাভ করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল। এটি নীল প্যানেল হিসেবে পরিচিত। অবশিষ্ট একটি কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ‘লয়ার্স ইউনিটি প্যানেল’ অর্থাৎ সবুজ প্যানেলের আজিম উদ্দিন পাটোয়ারী। ঘোষিত ফল অনুযায়ী, নীল প্যানেলের এএম মাহবুব উদ্দিন খোকন দুই হাজার […]
সেচ ব্যবস্থাপনা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারাদেশে আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছি। এর কারণ হচ্ছে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরো বৃদ্ধি করতে চাই। যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়। বাংলাদেশের মাটি এমন উর্বর, অর্থাৎ সময় মতো সেচ দিতে পারলে ভালো ফসল উৎপাদন হয়। শনিবার বেলা আড়াইটার দিকে […]
রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর মিরপুরে চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল ও তার সহযোগী স্ত্রীকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। মূল আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। সম্ভাব্য সংক্ষিপ্ততম সময়ের মধ্যে এ মামলার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র […]
নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে ‘রোডক্র্যাশ রোধে নিরাপদ ঈদযাত্রায় করণীয়’ শীর্ষক গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময়সভায় এই সুপারিশ জানান সাংবাদিকরা। ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী […]
রামিসা হত্যার বিচারের দাবিতে উত্তাল মিরপুর, সড়ক অবরোধে তীব্র যানজট

রাজধানীর মিরপুরে শিশু রামিসা হত্যা মামলার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেল থেকে মিরপুর-১১ এর কালশী রোড অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। এতে মিরপুর ১০, ১১, ১২ ও কালশীগামী বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের দাবি, হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সোহেলের দ্রুত বিচার নিশ্চিত করে ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ […]
আলোচনায় সাবেক ছাত্রনেতা মোঃ তরিকুল ইসলাম রানা

কাজী ওবায়দুর রহমানঃ আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নতুন করে আলোচনায় এসেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর নেতৃত্বের সাবেক ছাত্রনেতা মোঃ তরিকুল ইসলাম রানা। তিনি ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় সদস্য হয়ে কঠিন ভূমিকায় মাঠে আছেন বলে জানতে পেরে আজ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বের আলোচনায় সেই বাংলা কলেজের […]
আজকের স্বর্ণের দাম

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বেড়েছে। ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন সকাল ১০টা থেকেই স্বর্ণের নতুন এ দাম কার্যকর হয়। আজ রবিবারও একই দামে বিক্রি হচ্ছে […]